ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪৪, ১৮ এপ্রিল ২০২৬
অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

নতুন নির্ধারিত এই দাম রবিবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম হবে- অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাড়ানো হয় তেলের দাম। আড়াই মাস পর উল্লেখযোগ্য হারে তেলের দাম সমন্বয় করল সরকার।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়