ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৩০, ১৭ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উত্তেজিত জনতা তিনজনকে গণপিটুনি দেয়। এতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে ঘটনাটি ঘটে। মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানায়, বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়।

দীর্ঘ সময়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এলকাবাসী ধারণা করছেন, স্বর্ণালংকার লুটের জন্য শিশুটিকে হত্যা করা হতে পারে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) ঘটনাস্থলেই মারা যান হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেয়, দুইজনের মৃত্যু হয়েছে।

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়