ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ১৭ এপ্রিল ২০২৬  
সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান সংঘাত অবসানে ইরানের সঙ্গে চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এমনটি দাবি করেন।

আরো পড়ুন:

ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছি।” 

তিনি বলেন, “আমাদের এটা নিশ্চিত করতে হতো যে, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়... তারা এ ব্যাপারে পুরোপুরি রাজি হয়েছে। তারা প্রায় সবকিছুতেই রাজি হয়েছে, তাই আলোচনায় বসতে পারলে একটা পরিবর্তন আসতে পারে।”

ইরানের ইউরেনিয়াম মজুদের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “তারা আমাদের পারমাণবিক ধূলিকণা ফেরত দিতে রাজি হয়েছে।” পারমাণবিক ধূলিকণা বলতে তিনি সমৃদ্ধ ইউরেনিয়ামকে বোঝান, যা যুক্তরাষ্ট্রের মতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। তবে, তিনি চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত করার দাবি জানিয়েছে, অন্যদিকে তেহরান পাঁচ বছরের একটি স্বল্পমেয়াদী বিরতির প্রস্তাব দিয়েছে, যা ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ঢাকা/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়