ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে ২ শিক্ষককে শোকজ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৬ এপ্রিল ২০২৬  
নড়াইলে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে ২ শিক্ষককে শোকজ

নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত দুই শিক্ষককে শোকজ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) তাদের শোকজ করা হয়। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহম্মদ বলেন, “তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে বদলি বা মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় রয়েছে।”

ভুক্তভোগীর পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রানী চক্রবর্তী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণ হালদারকে ডাস্টার দিয়ে মারধর করেন। ১ এপ্রিল স্কুলের আরেক শিক্ষক দীপক কুমার কৃষ্ণ হালদারকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর মা পল্লবী হালদার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেষ কুমার গত ৮ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটি ছয় কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে। 

তদন্ত কমিটির প্রধান ছিলেন- লোহাগড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী। অন্য দুই সদস্য হলেন- এটিও দিবাকর কুমার নাগ ও দেবাশীষ সিংহ।

ঢাকা/শরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়