ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান থেকে তেল আমদানিতে বাধার মুখে চীনকে সাহায্যের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৫১, ১৫ এপ্রিল ২০২৬
ইরান থেকে তেল আমদানিতে বাধার মুখে চীনকে সাহায্যের ঘোষণা রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন অবরোধের মুখে ইরান থেকে তেল আমদানিতে বাধার সম্মুখীন হওয়া চীনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, চীনের জ্বালানি সম্পদের যেকোনো ঘাটতি পূরণ করতে মস্কো সম্পূর্ণ প্রস্তুত। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের লাভরভ বলেন, “চীন এবং আমাদের সঙ্গে ন্যায্য ও পারস্পরিকভাবে লাভজনক উপায়ে কাজ করতে ইচ্ছুক সকল দেশের জন্য উদ্ভূত সম্পদের ঘাটতি রাশিয়া নিঃসন্দেহে পূরণ করতে পারে।”

আরো পড়ুন:

ল্যাভরভ বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক ‘সব ঝড়ের মুখেও অটুট রয়েছে’ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি-এর মধ্যকার সম্পর্ক তাদের দেশগুলোকে ‘বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ধাক্কাগুলোর মুখে উচ্চ মাত্রার স্থিতিস্থাপকতা’ বজায় রাখতে সাহায্য করেছে।

প্রসঙ্গত, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে বর্তমানে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে। ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী, চলমান অবরোধের মধ্যে বেইজিং ইরানের তেল কিনতে পারবে না।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই প্রস্তাব চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবকে কমিয়ে আনার একটি কৌশলগত পদক্ষেপ।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়