ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে ওয়ার্ড বিএনপির অফিসে দুর্বৃত্তদের গুলি 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:০২, ১৫ এপ্রিল ২০২৬
সাভারে ওয়ার্ড বিএনপির অফিসে দুর্বৃত্তদের গুলি 

সাভারে ৮নং ওয়ার্ড বিএনপির অফিসে মঙ্গলবার রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। ইনসেট: উদ্ধার হওয়া গুলির খোসা।

সাভারে ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন মহল্লায় ঘটনাটি ঘটে। তবে, এ ঘটনায় কেউ আহত হননি।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ৮নং ওয়ার্ড বিএনপির অফিসে ১৪-১৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তিন রাউন্ড গুলি চালায় তারা। এরমধ্যে দুইটি গুলি অফিসের এসিতে লাগে। পরে দেশীয় অস্ত্র দিয়ে অফিসের সার্টার ভাঙচুরের চেষ্টা চালায় হামলাকারীরা।

ছাত্রদল কর্মী তানভীর বাবু বলেন, “রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের বাইরে আমরা বসে ছিলাম। এসময় কয়েকজন দুর্বৃত্ত আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি করেছে। দুইটি গুলি এসিতে গিয়ে লাগে।” 

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হারুন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  তিনটি গুলির খোসা পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়