ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান ইস্যুতে পোপকে আবারো ট্রাম্পের তোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:০৬, ১৫ এপ্রিল ২০২৬
ইরান ইস্যুতে পোপকে আবারো ট্রাম্পের তোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও

ইরান ইস্যুতে পোপ লিওর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বিরোধ আরো তিক্ত রূপ নিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প আবারো পোপের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। খবর আল-জাজিরার। 

ট্রাম্প তার পোস্টে লেখেন, “কেউ কি দয়া করে পোপ লিওকে বলবেন যে, ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরীহ ও নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমেরিকা ফিরে এসেছে!”

আরো পড়ুন:

এই বাদানুবাদের শুরু হয় দুই দিন আগে, যখন ট্রাম্প পোপ লিওকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্র নীতিতে ভয়াবহ’ বলে আখ্যা দেন। প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সমালোচনা করেছিলেন।

এর প্রতিক্রিয়ায় পোপ লিও জানান, তিনি ট্রাম্প প্রশাসনকে ‘ভয় পান না’ এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে তার কণ্ঠস্বর সর্বদা সোচ্চার থাকবে।

এদিকে, জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ৪২ হাজার মানুষ নিহত হওয়ার বিষয়ে ট্রাম্পের দাবির ভিত্তি এখনও অস্পষ্ট। ইরান সরকার জানিয়েছে যে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন, অন্যদিকে দেশের বাইরের বিভিন্ন মানবাধিকার সংস্থা এই সংখ্যা প্রায় ৭ হাজার ৭ বলে দাবি করেছে।

অন্যদিকে, ইরান বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাই সোতো জানিয়েছেন, নিহতের সংখ্যা অন্তত ৫ হাজার; তবে প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়