ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘চরম পরাজয়’ হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৫৮, ৮ এপ্রিল ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘চরম পরাজয়’ হয়েছে: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ইরান ইস্যুতে পশ্চিমা শক্তিগুলোকে কড়া ভাষায় আক্রমণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলাটি একটি ‘চরম পরাজয়’ হিসেবে প্রমাণিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণকে ‘একতরফা, আগ্রাসী ও উস্কানিমূলক’ হিসেবে অভিহিত করেন তিনি। বুধবার (৮ এপ্রিল) রুশ স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাখারোভা বলেন, “আমাদের দেশ একদম শুরু থেকেই তার প্রথম বিবৃতিতে বলে আসছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই এবং অঞ্চলে (সামরিকভাবে) শৃঙ্খলা প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাও নিরর্থক।”

সামরিক শক্তির পরিবর্তে একটি ‘প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতার’ ওপর জোর দিয়েছেন তিনি, যা সব পক্ষের অবস্থান বিবেচনা করে আলোচনার মাধ্যমে সম্পন্ন হতে হবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়