ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৪ মে ২০২৬  
ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভ অঞ্চলে চালানো অন্যতম বৃহত্তম বোমা হামলায় রাশিয়া একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) সিএনএন এ তথ্য জানিয়েছে।

একাধিক প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্রটিকে একটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করে যুক্তরাষ্ট্র। এর গতি এবং গতিপথ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। রাশিয়া মাত্র তৃতীয়বারের মতো এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করল।

আরো পড়ুন:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি মধ্য ইউক্রেনের বিলা সের্কভা শহরের কাছে পড়েছে। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, ছোড়া ক্ষেপণাস্ত্রটিতে একটি ডামি ওয়ারহেড ছিল।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়া কাল্লাস এক্স-এ একটি পোস্টে বলেছেন, “পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি ওরেশনিক মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মস্কো ভয় দেখানোর রাজনীতি করছে এবং বেপরোয়া পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়