ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাতে এক্সপ্রেসওয়েতে পিকআপে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৫ মে ২০২৬   আপডেট: ১০:০৯, ২৫ মে ২০২৬
রাতে এক্সপ্রেসওয়েতে পিকআপে আগুন

আগুনে পুড়তে থাকা পিকআপ ভ্যান।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ আহত হননি।

রবিবার (২৪ মে) রাত ১০টার দিকে উপজেলার ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে পিকআপ ভ্যানটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। 

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়