ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৪ মে ২০২৬  
দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সী (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট-সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। দোকানটিতে টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি। ওই দোকান থেকে তাঁর বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের হাঁটাপথ।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ এবং এলাকায় লোডশেডিং চলছিল।

পরিবারের সদস্যরা জানান, সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন রফিকুল। শনিবার রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মুঠোফোনে একাধিকবার কল করলেও কেউ রিসিভ করেনি। পরে দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিংবা এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করছি। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়