ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পথচারী নারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৪ মে ২০২৬  
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পথচারী নারী গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর গল্লামারী ব্রিজের সামনে রবিবার (২৪ মে) রাত ৮টার দিকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আছিয়া বেগম নামের এক পথচারী নারী আহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে এসে কয়েকজন সন্ত্রাসী রাসেল নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় রাসেল দৌড়ে একটি গলির ভেতরে পালিয়ে গেলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী আছিয়া বেগমের হাতের আঙুলে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা আছিয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন:

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, রাসেল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়