টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় নিহতরা।
টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ ফৌজিয়া হাবিব খান এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে আসা রড বোঝাই ট্রাকের ওপর যাত্রীরা ছিলেন। তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা/কাওছার/মাসুদ
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান