ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে তাড়াহুড়ো নয়: ট্রাম্প
ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে কোনো তাড়াহুড়ো না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৪ মে) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
ট্রাম্প তার দীর্ঘ পোস্টে লিখেছেন, “আমাদের দেশের করা সবচেয়ে খারাপ চুক্তিগুলোর মধ্যে একটি ছিল ইরান পারমাণবিক চুক্তি, যা বারাক হুসেইন ওবামা এবং তার প্রশাসনের আনাড়িদের মাধ্যমে প্রস্তাবিত ও স্বাক্ষরিত হয়েছিল। এটি ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির একটি সরাসরি পথ। ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের সাথে যে চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, তা তেমন নয় - প্রকৃতপক্ষে, ঠিক তার উল্টো।”
তিনি লিখেছেন, “আলোচনা একটি সুশৃঙ্খল ও গঠনমূলক পদ্ধতিতে এগোচ্ছে এবং আমি আমার প্রতিনিধিদের জানিয়েছি যেন তারা কোনো চুক্তিতে তাড়াহুড়ো না করে, কারণ সময় আমাদের পক্ষেই আছে। যতক্ষণ না একটি চুক্তি সম্পাদিত, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবরোধটি পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে। উভয় পক্ষকেই সময় নিয়ে এটিকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো ভুল হতে পারবে না! ইরানের সাথে আমাদের সম্পর্ক আরো অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে। তবে, তাদের অবশ্যই বুঝতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি বা সংগ্রহ করতে পারবে না।”
ঢাকা/শাহেদ
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান