ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৪ মে ২০২৬  
রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার 

ফাইল ফটো

রাজধানীর মিরপুরের ভাষানটেকে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) সকালে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি জানান, শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান।

গ্রেপ্তার যুবকের নাম মো. হোসেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। দীর্ঘদিন ধরে রাজধানীর ভাষানটেক এলাকায় বসবাস করছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী শিশু গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা ও যৌনাঙ্গে ব্যথার কথা জানালে পরিবার বিষয়টি টের পায়। শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভাষানটেক থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রবিবার সকালে অভিযুক্ত হোসেনকে গ্রেপ্তার করে।  

ঢাকা/এমআর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়