ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সলঙ্গায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৬ মে ২০২৬   আপডেট: ২০:২৮, ২৬ মে ২০২৬
সলঙ্গায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার র‌্যাব-১২ কার্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সলঙ্গা থানাধীন শরীফ সলঙ্গা গ্রামের অটোরিকশাচালক সোরমান হোসেন (৩৫) ও আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সূত্রধরের ছেলে গোবিন্দ সূত্রধর (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‌্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের ওপর পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী মারা যান; আহত হন একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।”

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়