ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরুবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৬ মে ২০২৬  
গরুবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

খুলনার কয়রায় গরুবোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে।

এ ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ (৭), একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মিজানুর রহমান নছিমনযোগে গরু নিয়ে বাগালী হাঠে যাচ্ছিলেন। পথে নছিমন উল্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, “গরুবাহী নছিমন উল্টে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়