ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, ৮ দিন পর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৬ মে ২০২৬  
জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, ৮ দিন পর মৃত্যু

ফাইল ফটো

নড়াইলের কালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার ৮ দিন পর এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৫ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নিহত ব্যক্তির নাম সাহাবুদ্দিন থান্দার (২৬)। তিনি উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামের এখলাছ থান্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবুদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই সিসান থান্দারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ১৮ মে বিকেলে সিসান থান্দারের নেতৃত্বে বায়েজিত, তোকাসহ ৮-১০ জন বিরোধপূর্ণ একটি জমি দখল করতে আসলে সাহাবুদ্দিন তাতে বাধা দেন। এ সময় তারা সাহাবুদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।

আহতাবস্থায় তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

কালিয়া থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, “মারামারির ঘটনায় গত ১৯ মে থানায় একটি মামলা হয়েছে। সাহাবুদ্দিনের মৃত্যুর পর সেটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।”

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়