ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহাসড়কে পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

বরিশাল প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৬ মে ২০২৬  
মহাসড়কে পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

নিহত তিনজনের মরদেহ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান। 

তিনি আরো জানান, মোটরসাইকেলে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে যানজটের কারনে বাটাজোর বাসস্ট্যান্ডে তিনি আটকা পড়েন। এ সময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হন। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।

ঢাকা/পলাশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়