ঈদযাত্রায় চাপহীন পাটুরিয়া ঘাট
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাটুরিয়া ঘাট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মজীবী মানুষের বাড়ি ফেরা শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের চাপ নেই। এ নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। লঞ্চ ঘাট এলাকাতে যাত্রীদের ভিড় কিছুটা বাড়লেও, বড় ধরনের কোনো ভোগান্তি নেই। ঘাট এলাকায় আগত যাত্রীরা স্বাভাবিক সময়ের মতো পারাপার হচ্ছেন।
সোমবার (২৫) বেলা সাড়ে ১১ টার দিকে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি লঞ্চ চলাচল করছে। ঘাট এলাকায় কোনো চাপ নেই। শিল্প কারখানা ছুটি হলে সন্ধ্যার পর যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও এখনো পর্যন্ত ফেরি পারাপারে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি নেই। স্বাভাবিক সময়ের মতো যানবাহন ও যাত্রীরা পারাপার হতে পারছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টি বড়, ৫টি মাঝারি ও ৩টি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
ঢাকা/চন্দন/ফিরোজ
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে