ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাগ বহনের কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার  

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৫ মে ২০২৬  
ব্যাগ বহনের কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার  

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক একই উপজেলার বাসিন্দা।

গত বুধবার (২০ মে) দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার একটি গুচ্ছ গ্রামের পাশের ফাঁকা মাঠে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরেছেন সাংবাদিকরা।

দামুড়হুদা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার মন্ডল জানিয়েছেন, গত ২০ মে বৃদ্ধা তার মেয়ের বাড়ি থেকে ভ্যানযোগে বাড়ির নিকটবর্তী রাস্তার মোড়ে নামেন। এর পর হাঁটতে হাঁটতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় নির্জন মেঠোপথে বৃদ্ধাকে একা দেখতে পেয়ে সেই যুবক বৃদ্ধার কাছে গিয়ে ব্যাগ বহনে সাহায্য করতে চান। ব্যাগ হাতে নিয়ে বৃদ্ধার পাশাপাশি হাটতে থাকেন। কিছু পথ হাঁটার পর নির্জন স্থানে আচমকা বৃদ্ধার ওপর ঝাপিয়ে পড়েন এবং তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে বৃদ্ধা বাড়ি ফিরে তার স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেন।

২৩ মে সকালে দামুড়হুদা থানায় ওই বৃদ্ধা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দামুড়হুদা থানার এসআই অমিত কুমার সাহা ২৪ মে দুপুরে ঘটনাস্থলের কাছে অভিযান চালিয়ে সেই যুবককে গ্রেপ্তার করেন। তাকে সোমবার (২৫ মে) আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়