টাঙ্গাইলে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করে পুলিশ।
নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে ১ জন করে রয়েছেন।
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহীমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।
সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। আহত হন ৮। তারা ফেরিওয়ালা ছিলেন।
যমুনা সেতুর পূর্ব থানার এসআই আব্দুল হান্নান বলেছেন, “নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। একইসঙ্গে মামলা দায়েরের প্রস্ততি চলছে।”
ঢাকা/কাওছার/রফিক
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে