বরগুনায় সিভিল সার্জন অফিসের পাশে মিলল নারীর মরদেহ
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুইদিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এবং সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডির ফরেনসিক টিমও আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর সঠিক কারণ ও নিহতের পরিচয় নিশ্চিতে তদন্ত চলছে।”
তিনি বলেন, “মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইমরান/মাসুদ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী