সদরঘাট থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। ফলে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা ৩০ মিনিটে সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কন্ট্রোল রুম থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুপুর ১২টা ১০ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. মোবারক হোসেন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সকল ধরনের নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি অনুকূলে আসায় লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।’’
ঢাকা/এমএসবি//