ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘ভয়াবহ’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৬ মে ২০২৬   আপডেট: ১৪:১৯, ২৬ মে ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘ভয়াবহ’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি

ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাবে ‘নজিরবিহীন ও আরো ভয়াবহ’ পাল্টা আঘাত করা হবে বলে হুুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

পাল্টা আঘাত শুধু আঞ্চলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে বলেও সরাসরি হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৬ মে) ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এক সাক্ষাৎকারে এই কড়া হুঁশিয়ারি বার্তা দেন। খবর ইরানি সংবাদমাধ্যম ওয়ানা নিউজের। 

ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি জানান, তেহরান যেকোনো ধরনের সামরিক সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যৌথভাবে বা এককভাবে ইরানের ওপর কোনো হামলা চালায়, তাহলে পাল্টা আঘাত হানার জন্য ইতিমধ্যে একটি ব্যাপক লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করে রাখা হয়েছে।

তিনি বলেন, “যদি আমাদের ওপর আক্রমণ করা হয়, তাহলে আমাদের এবারের আঘাত হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো মারাত্মক, ভারী এবং শক্তিশালী।” এবারের প্রতিশোধের কৌশল ও ধরন আগের দুটি সংঘাতের চেয়ে মৌলিকভাবে ভিন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, “শত্রুরা নিশ্চিতভাবেই আমাদের নতুন নতুন চমক ও রণকৌশলের মুখোমুখি হবে।”

সামরিক মুখপাত্র সতর্ক করে আরো যোগ করেন, “এই অঞ্চল যদি নতুন করে কোনো সংঘাতের মধ্যে পড়ে, তাহলে ইরানের সামরিক অভিযান আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে।”

সামরিক হুঁশিয়ারির পাশাপাশি একটি বড় অর্থনৈতিক হুমকিও দিয়েছে ইরান। সামরিক মুখপাত্র স্পষ্টভাবে জানান, সংঘাতের জেরে যদি ইরানের নিজেদের তেল রপ্তানি বন্ধ করার কোনো চেষ্টা করা হয়, তাহলে তেহরান এর পাল্টা জবাব হিসেবে এই অঞ্চল থেকে সব তেল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়