ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপদ আশ্রয়ের দিন শেষ: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৬ মে ২০২৬   আপডেট: ১৪:৩৯, ২৬ মে ২০২৬
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপদ আশ্রয়ের দিন শেষ: খামেনি

তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি পোস্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইরানিরা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের শক্তিগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য আর ‘ঢাল’ হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আর কোনো ‘নিরাপদ আশ্রয়’ পাবে না।

মঙ্গলবার (২৬ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে খামেনি এই মন্তব্য করেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন উভয় পক্ষ একটি রূপরেখা নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই এই বিবৃতিটি এলো।

আরো পড়ুন:

টেলিগ্রাম পোস্টে খামেনি বলেন, “সময়ের চাকা পেছনের দিকে ঘোরে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো মার্কিন ঘাঁটির জন্য আর ঢাল হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে অশুভ শক্তি কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।”

উল্লেখ্য, গত মার্চ মাসে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্বভার গ্রহণ করেন তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়