ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৪ মে ২০২৬  
খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালী উত্তরপাড়া এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪০) নামে এক দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত ডালিম গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসলে মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নগরীর হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, নিহতের মাথার ডান পাশে কপালের ওপর ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তমাখা ইট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ইটের আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ঢাকা/নুরুজ্জামান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়