ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মায় ভাসছিল গলায় গামছা প্যাঁচানো লাশ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৩ মে ২০২৬  
পদ্মায় ভাসছিল গলায় গামছা প্যাঁচানো লাশ

রাজশাহীর পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

এর আগে, বিকেলে এক মাঝি নদীতে মরদেহটি ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ফুলে যাওয়ায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না। বয়স নির্ধারণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরো বলেন, “মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি এই এলাকায় ঘটেছে নাকি মরদেহটি অন্য কোথাও থেকে নদীর স্রোতে ভেসে এসেছে সে বিষয়ে জানতেও তদন্ত চলছে।”

ঢাকা/মাহী/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়