ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরের আড়িয়াল খাঁ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৩ মে ২০২৬  
মাদারীপুরের আড়িয়াল খাঁ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ফাইল ফটো

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

শুহিন সরদার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শুহিন বাড়িতে অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা সংলগ্ন নদীতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়