ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শনিবার চুক্তিতে রাজি হতে পারে ইরান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৩ মে ২০২৬   আপডেট: ২০:৪৭, ২৩ মে ২০২৬
শনিবার চুক্তিতে রাজি হতে পারে ইরান: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শনিবারের মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে ইরান রাজি হতে পারে। শনিবার (২৩ মে) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “সম্ভাবনা আছে যে, আজ পরে হোক, আগামীকাল হোক বা আগামী দু-এক দিনের মধ্যেই আমাদের কিছু বলার থাকতে পারে।” তিনি আরও বলেন যে, তিনি “সুখবরের” আশা করছেন।

আরো পড়ুন:

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, “কিছু অগ্রগতি হয়েছে। আমি এখন আপনার সাথে কথা বলার সময়েও কিছু কাজ চলছে। প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, এই সমস্যার সমাধান যেকোনোভাবেই হোক করতে হবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। টোল ছাড়া প্রণালিগুলো খুলে দিতে হবে। তাদের সমৃদ্ধ ইরানি ইউরেনিয়াম এবং উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।”

এদিকে, চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া পাওয়ার পরে ইরান সফরে গেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। শনিবার মুনিরকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, “আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে বিন্দুমাত্র ছাড় দেব না। বিশেষ করে এমন এক পক্ষের সাথে কোনো আপস হতে পারে না, যাদের কথায় কোনো সততা নেই এবং যাদের একদমই বিশ্বাস করা যায় না। ইরান যেমন যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে নিজের দেশকে রক্ষা করেছে, ঠিক তেমনি কূটনৈতিক অঙ্গনেও দেশের স্বার্থ ও অধিকার আদায়ে বুদ্ধিমত্তা ও শক্তির সাথে লড়ে যাবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়