ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের উপায় নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৩ মে ২০২৬   আপডেট: ১৮:৩৭, ২৩ মে ২০২৬
তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের উপায় নেই: ইরান

তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের অন্য কোনো উপায় নেই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক শনিবার (২৩ মে) এ কথা বলেছেন।

তিনি বলেছেন একটি দেশ হিসেবে ইরানের ‘অধিকার’ মেনে চলতে ওয়াশিংটনের ব্যর্থতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘আরো পরাজয়’ ডেকে আনবে।

আরো পড়ুন:

বার্তা সংস্থা তাসনিমকে তালাই-নিক বলেন, “যুদ্ধক্ষেত্রে এবং কূটনীতি উভয় ক্ষেত্রেই, আমেরিকান-জায়নবাদী শত্রুর জন্য চাপিয়ে দেওয়া এই তৃতীয় যুদ্ধ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবিগুলো নিশ্চিত করা।”

তিনি আরো বলেন, “ইরানের প্রস্তাব গ্রহণ করার পাশাপাশি, ট্রাম্পের এটাও খেয়াল রাখা উচিত যে, এই যুদ্ধ অব্যাহত রাখলে আমেরিকান জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যেন আরো ক্ষয়ক্ষতি ও ব্যয় না হয়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়