ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কি‌শোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৩ মে ২০২৬   আপডেট: ১৯:০৫, ২৩ মে ২০২৬
ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ দুই নারী আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তূপ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মহব্বত খাঁ ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার স্ত্রী রুমা বেগম ও মর্জিনা বেগম নামে আরেক নারী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম থানার ওসি মো. রুকনুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়