ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তালের শাঁস শরীরের জন্য কতটা উপকারী?

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২২ মে ২০২৬  
তালের শাঁস শরীরের জন্য কতটা উপকারী?

ছবি: সংগৃহীত

তপ্ত আবহাওয়ায় শরীর শীতল রাখতে গ্রীষ্মের বিভিন্ন ফলের জুড়ি নেই। এর মধ্যে অন্যতম হলো রসালো তালের শাঁস। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান। এছাড়া তালের শাঁসের বড় অংশই জলীয় হওয়ায় গরমে শরীরের পানির ঘাটতি পূরণেও এটি বেশ কার্যকর। জেনে নিন কচি তালের শাঁসের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে।

ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে
তালের শাঁসে উচ্চমাত্রায় সোডিয়াম ও পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। ফলে গরমে ক্লান্তি ও অবসাদ কমে।

আরো পড়ুন:

পানিশূন্যতা রোধ করে
তালশাঁসের প্রায় পুরোটাই পানি। গরমে শরীরের বাড়তি পানির চাহিদা পূরণে এটি সহায়ক। তাই প্রচণ্ড গরমে পানি ও পানি জাতীয় খাবারের পাশাপাশি তালের শাঁস খেতে পারেন।

লিভার ভালো রাখতে সহায়তা করে
কচি তালের শাঁস লিভারের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করতে পারে। এটি শরীর থেকে ক্ষতিকর ও দূষিত পদার্থ বের করে দিতে সহায়তা করে বলে ধারণা করা হয়।

রক্তশূন্যতা দূর করতে সহায়ক
এই ফলে আয়রন পাওয়া যায়। নিয়মিত পরিমাণমতো খেলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

কোষ্ঠকাঠিন্য দূর করে
তালের শাঁসে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করতে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য ও হজমের নানা সমস্যায় এটি উপকারী।

এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি ও বি-কমপ্লেক্স শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও চুল পড়া কমাতে সাহায্য করতে পারে। ক্যালসিয়াম হাঁড় মজবুত রাখতে ভূমিকা রাখে। এবং অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। 

তথ্যসূত্র: হেলথলাইন 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়