ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালির এলাকা প্রসারিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২১ মে ২০২৬   আপডেট: ২২:১৪, ২১ মে ২০২৬
হরমুজ প্রণালির এলাকা প্রসারিত করেছে ইরান

হরমুজ প্রণালির চারপাশের এলাকা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে ইরান। এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের ওপর নিজেদের সার্বভৌমত্ব ঘোষণার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার  (২১ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের নবগঠিত ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ প্রকাশিত একটি মানচিত্রে ২২ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ‘ইরানি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান’ থাকার দাবি করা হয়েছে। এটি ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের আঞ্চলিক জলসীমা পর্যন্ত বিস্তৃত। 

আরো পড়ুন:

সংযুক্ত আরব আমিরাত ইরানের নিয়ন্ত্রণের দাবিকে ‘স্বপ্নের খণ্ডাংশ ছাড়া আর কিছুই নয়’ বলে বর্ণনা করেছে।

ইরানের কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রণালিটির মধ্য দিয়ে যেকোনো ধরনের যাতায়াতের জন্য ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষের সাথে সমন্বয় এবং তাদের অনুমোদন প্রয়োজন।’

যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্ররা প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইরানি প্রচেষ্টাকে বারবার প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে ইরানের নিয়মকানুন মেনে না চলার নির্দেশ দিয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়