চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৩১, ২১ মে ২০২৬
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ওই শিশুকে ঘর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/রেজাউল/রফিক