ইসলামকে নিয়ে ব্যবসা করে জামায়াত: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,“জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর।”
বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
হাম প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে।”
শামসুজ্জামান দুদু বলেন, “এই যে আমি তাদের (জামায়াতে ইসলামী) যে সমালোচনা করছি তা নিয়ে যখন সামাজিক মাধ্যমে নিউজ হবে তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।”
তিনি আরো বলেন, “ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।”
ঢাকা/নজরুল/সাইফ
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু