ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২১ মে ২০২৬  
অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন

দিলু মজুমদার

অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার আগে শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে সঙ্গে সঙ্গে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয় দিলু মজুমদারকে। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়। 

আরো পড়ুন:

বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ গণমাধ্যমে বলেন, “এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও তাকে বাঁচানো যায়নি। এটা আমাদের নাট্য অঙ্গনের জন্য অনেক শোকের। এমন অভিনেতা ও সংগঠক খুঁজে পাওয়া খুবই কঠিন।” 

চলতি মাসের প্রথম দিনেও ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতে অভিনেতা দিলু মজুমদার অভিনয় করেন, ‘নাটকের সাড়ে তিন শর মতো শো হয়েছে। শুরু থেকে সবগুলোতেই দিলু অভিনয় করেছে। যেকোনো নাটকে কাজ করলে সেটায় নিয়মিত প্রদর্শনীতে থাকত। সে সততার সঙ্গে কাজ করেছে। সাংগঠনিকভাবে সব জায়গায় দক্ষতার পরিচয় দিয়েছে। তার এই স্থান অপূরণীয় হয়ে থাকবে বলে জানান মামুনুর রশীদ। 

দিলু মজুমদার মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। ছেলে দেশে ফেরার পর অর্থাৎ শুক্রবার (২২ মে) তাকে উত্তরাতে সমাহিত করা হবে বলে জানিয়েছেন মামুনুর রশীদ।  

নাট্য অঙ্গনে অভিনেতা দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। পরে টিভি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়