ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনার জোড়াগেট পশুর হাট উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২১ মে ২০২৬  
খুলনার জোড়াগেট পশুর হাট উদ্বোধন 

খুলনা নগরীর জোড়াগেট কোরবানির পশুর হাট উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেট কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই হাটের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “হাটে বিভিন্ন স্থান থেকে আসা পশু মালিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। সিটি করপোরেশন হাটের পরিচ্ছন্নতা বজায় রাখতে সক্রিয় থাকবে এবং পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা হবে।”

তিনি উল্লেখ করেন, জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে হাটের টোল (হাসিল) গত বছরের মতোই থাকবে। ২০২৪ সালের তুলনায় গত বছর হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়। হার কমানো সত্ত্বেও অধিক রাজস্ব আদায়ের আশা করা হচ্ছে, যা সরকারি তহবিলে জমা হবে।”

পশুর হাট পরিচালনায় সব রাজনৈতিক দলের সহযোগিতার প্রশংসাও করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখাও জাল নোট শনাক্ত করার পদক্ষেপ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির সচিব ও পশু হাট কমিটির আহ্বায়ক রাজিব আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়