ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলাবাগান থানার নিখোঁজ এসআই রাকিবুলের সন্ধান মিলেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২০ মে ২০২৬   আপডেট: ১৫:০০, ২০ মে ২০২৬
কলাবাগান থানার নিখোঁজ এসআই রাকিবুলের সন্ধান মিলেছে

এসআই রাকিবুল হাসান সরকার

ঢাকার কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান মিলেছে। নিখোঁজ হওয়ার ২০ দিন পর বুধবার (২০ মে) তাকে ঢাকার শাহবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই রাকিবুল হাসান সরকার ঢাকার শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ২০ দিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মেলায় পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিখোঁজের পর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং দেশের সব থানায় বেতার বার্তা (অ্যালার্ট) পাঠানো হয়েছিল। রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার।

আরো পড়ুন:

পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে রাকিবুল কাস্টমস (আয়কর) বিভাগে কর্মরত ছিলেন। পরে কাস্টমসের চাকরি ছেড়ে তিনি পুলিশে যোগ দেন। প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন তিনি।  নিখোঁজ হওয়ার মাত্র এক মাস আগে তিনি কলাবাগান থানায় বদলি হয়ে আসেন। এর আগেও তিনি কয়েকবার পরিবারকে না জানিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. ফজলে আশিক জানিয়েছিলেন, ওই দিন রাকিবুলের নৈশকালীন (নাইট) ডিউটি ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কাঁঠালবাগান এলাকার অস্থায়ী ব্যারাক থেকে সাদা পোশাকে চা খেতে বের হন এবং কিছুক্ষণের মধ্যে ফিরে আসেন। এরপর রাত পৌনে ৮টার দিকে আবার ডিউটি আছে বলে সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়