বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।
বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতদের মধ্যে বাহাদুর শিকদার (৪২) ও মনির হোসেন মুন্না (৩২) খুলনার দাকোপ এলাকার বাসিন্দা। নিহত আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিনজন খুলনার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত দুইজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান জানান, সড়ক দুর্ঘটনা দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, “আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।”
ঢাকা/আমিনুল/মাসুদ
বেইজিং বৈঠকে ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন জিনপিং-পুতিন