ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৯ মে ২০২৬  
গাজীপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে নাজমিন আক্তার (২৩) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার সাবেক স্বামী। এ সময় নাজমিন আক্তারের স্বামী সুজন মিয়া আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় এ হামলা হয়। নিহত নাজমিন আক্তার ও সুজন মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় শাজাহান মিয়ার টিনশেড বাড়িতে ভাড়ায় থাকতেন নাজমিন আক্তার ও সুজন মিয়া। বিকেলে তারা ওই বাসায় ছিলেন। নাজমিনের সাবেক স্বামী জাকির হোসেন সেই বাসায় গিয়ে সাবেক স্ত্রী নাজমিনের সঙ্গে সুজনকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া এবং হাতাহাতি হয়। পরে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে নাজমিন ও সুজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে নাজমিন ঘটনাস্থলেই মারা যান। সুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নাজমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়