ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অদিতি মুন্সির স্বামী তৃণমূল নেতা দেবরাজ গ্রেপ্তার

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২০ মে ২০২৬   আপডেট: ১০:২৩, ২০ মে ২০২৬
অদিতি মুন্সির স্বামী তৃণমূল নেতা দেবরাজ গ্রেপ্তার

দেবরাজ চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দেবরাজ চক্রবর্তী তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। তার বিরুদ্ধে ২০১১ সালে ভোট পরবর্তী সহিংসতার অভিযোগসহ হুমকি, সিন্ডিকেট ও সন্ত্রাস চালানোর অভিযোগ ছিল।

আরো পড়ুন:

গত ৪ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দেবরাজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন ছড়ায়, আইনি জটিলতা এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন। কিন্তু শেষরক্ষা হলো না। দীর্ঘ লুকোচুরির পর অবশেষে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে যুবনেতাকে।

তৃণমূলের রাজনীতিতে দেবরাজ চক্রবর্তী কেবল একজন কাউন্সিলর ছিলেন না, উত্তর চব্বিশ পরগনা ও যুব তৃণমূলের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন। কামারহাটি থেকে বিধাননগর- পুরো চত্বরের যুব সংগঠনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন।

ক্যামাক স্ট্রিটের গুডবুক-এ নাম থাকার সুবাদে দলে তার ক্ষমতা ও প্রতিপত্তি ছিল প্রশ্নাতীত। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগেই ইডি-সিবিআইয়ের নজরদারিতে ছিলেন তিনি। সর্বশেষ রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়