ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বাড়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৯ মে ২০২৬  
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বাড়াল ভারত

ভারতের একটি ফিলিং স্টেশন

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ ভারত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো খুচরা বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। 

হরমুজ প্রণালিতে চলমান নৌ-পরিবহন সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তার জের ধরেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে আর্ন্তাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। খবর আল-জাজিরার। 

আরো পড়ুন:

মঙ্গলবার (১৯ মে) ভারত সরকার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ০.৯ রুপি বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই সর্বশেষ সমন্বয়ের ফলে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৭.৭৭ রুপি থেকে বেড়ে ৯৮.৬৪ রুপি হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটার ৯০.৬৭ রুপি থেকে বেড়ে ৯১.৫৮ রুপি হয়েছে।

এর আগে গত শুক্রবারও প্রতি লিটারে ৩ রুপি করে দাম বাড়ানো হয়েছিল, যা ছিল গত চার বছরের মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তনের প্রথম ঘটনা। সেই বড় ধাক্কার পরপরই এই নতুন মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়