ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবেক প্রতিমন্ত্রী সিনহার দ্বিতীয় জানাজা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৮ মে ২০২৬  
সাবেক প্রতিমন্ত্রী সিনহার দ্বিতীয় জানাজা সম্পন্ন

মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের’ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শুরু হয়।

আরো পড়ুন:

জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিএনপির নেতা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানাজার পূর্ব বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, বিনয়ী ও মানবিক একজন মানুষ। রাজনীতি ও ব্যবসা—দুই ক্ষেত্রেই তিনি সফল ও সম্মানিত ছিলেন। ব্যক্তিগতভাবে তার চাওয়া-পাওয়ার কিছু না থাকলেও মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিল।” 

গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

ঢাকা/নজরুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়