ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাল ছেড়ে দিলেন অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৮ মে ২০২৬   আপডেট: ১১:০৫, ১৮ মে ২০২৬
হাল ছেড়ে দিলেন অধিনায়ক শান্ত

স্কোর: বাংলাদেশ ১৫০/৪ (লিড ১৯৬) 

ইনফর্ম ব‌্যাটসম‌্যান নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পেলেন না। প্রথম ইনিংসে ২৯ রান করা শান্ত এবার থামলেন ১৫ রানে। পেসার খুররাম শাহজাদের ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ হয়ে সকালেই বিদায় নিলেন বাংলাদেশের অধিনায়ক।

আরো পড়ুন:

বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট। আম্পায়ারের সিদ্ধান্তকে চ‌্যালেঞ্জ করে রিভিউ নিয়েছিলেন। কিন্তু তা কাজে আসেনি। 

উইকেটে মুশফিকুর রহিমের নতুন সঙ্গী প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া লিটন দাস। 

রোদের ঝিলিকে আজ ব্যাটিংয়েও থাকুক ঝলক

ঝলমলে রোদ, সবুজ মাঠ। আর ব্যাট হাতে নতুন স্বপ্ন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ওপর নির্ভর করছে সিলেট টেস্টের ভাগ্য। ঝলমলে রোদ সোমবার তৃতীয় দিনের সকালকে স্বাগত জানিয়েছে। মৃদু বাতাস ছড়িয়ে যাচ্ছে স্টেডিয়ামের পাশ দিয়ে। লাল বল, সাদা পোশাকের ক্রিকেটের জন্য আদর্শ এক কন্ডিশন। 

আগের দিনের শেষ ওভারে মুমিনুল হক আউটা বাংলাদেশ শিবিরে কষ্ট বাড়িয়েছে। সেই কষ্ট আজ তৃতীয় দিন ভুলিয়ে দিতে পারেন ব্যাটসম্যানরাই। 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত লিড ১৫৬ রানের। ৩ উইকেটে ১১০ রানে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাটিংয়ে আসবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আজ সারাদিন তো বটেই, আগামীকালও অন্তত দুইটি সেশনে ব্যাটিং করার পরিকল্পনা বাংলাদেশের। 

পাঁচশর কাছাকাছি লক্ষ্য দিয়ে পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ দেবে বাংলাদেশ। ১-০ ব‌্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ ঢাকার পর সিলেটেও বিজয় তিলক পড়ার অপেক্ষা। 

শুধু নিজেদের ব্যাটিং কিংবা প্রতিপক্ষের বোলিং নিয়ে চিন্তা করলে হবে না বাংলাদেশকে, বৃষ্টির কথাও মাথায় রাখতে হবে। বৃষ্টিতে কোনো সেশনের খেলাা কিংবা কিছু ওভার পণ্ড হলে বাংলাদেশের পরিকল্পনাও বদলাতে হবে।

সিলেট/ইয়াসিন  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়