ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১৮ মে ২০২৬   আপডেট: ০৮:৪৩, ১৮ মে ২০২৬
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

ফাইল ফটো

কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে মাহি নামে তৃতীয় লিঙ্গের  একজনকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চারদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৭ মে) বিকেলে তিনি মারা যান।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের টাকার ভাগাভাগি নিয়ে মাহি ও জহিরের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে বুধবার (১৩ মে) সকালে বুড়িচং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জহির নামে এক ব্যক্তি মাহির শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

আরো পড়ুন:

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত জহির এখনো পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনার বাবা নিহতের বাাবা বাদী হয়ে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি জহিরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়