ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সুবাহর পরকীয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৭ মে ২০২৬   আপডেট: ১৭:৫০, ১৭ মে ২০২৬
স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সুবাহর পরকীয়ার অভিযোগ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর ব্যক্তিগত জীবন আবারো আলোচনার জন্ম দিয়েছে। স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন এই অভিনেত্রী।  

শনিবার (১৭ মে) দিবাগত রাতে সুবাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে সুবাহ জানান, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের স্বপ্ন নিয়েই ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। 

আরো পড়ুন:

অভিনেত্রীর ভাষ্য, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি, ভবিষ্যতে আরো কয়েকটি বিয়ে করার ইঙ্গিতও দিয়েছেন। এসব বিষয়ে প্রতিবাদ জানালে তাকে চুপ থাকতে বলা হতো, অন্যথায় সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ সুবাহর। 

নায়িকা-গায়িকাদের সঙ্গে সুবাহর স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে দাবি তার। এ অভিনেত্রী জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও হেয় করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। 

কিছু দিন আগে বিয়ের খবর জানান সুবাহ। তার দাবি, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এরপর থেকে তিনি নানাভাবে মানসিক নির্যাতন ও হুমকির মুখে পড়েছেন। তার কাছে এসব ঘটনার বিভিন্ন প্রমাণ রয়েছে এবং সময় হলে সেগুলো প্রকাশ করবেন।  

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সুবাহর স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়