মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাসকরি, সবাই বাঙলি না। এই মানচিত্রের মধ্যে বসবাস করা বাঙলি সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপরে সাওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠী আছে। দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল, সব বাঙলি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই অশান্তি এখনো বিরাজমান।”
শনিবার (১৬ মে) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশন আয়োজিত ‘বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মতো, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মতো।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতারা।
ঢাকা/অদিত্য/মাসুদ