ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১৬ মে ২০২৬   আপডেট: ১৪:৩৭, ১৬ মে ২০২৬
কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

কুমিল্লার বরুরার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তারেক রহমান।

কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় এ কথা জানান তিনি। 

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে। বরুড়া ও বগুড়া একই রকম সমানভাবে উন্নয়ন হবে। বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণ করে যাচ্ছে। অতীতে যতবার দেশ সেবার সুযোগ পেয়েছে, অঙ্গীকার পূরণ করা হয়েছে।” 

তিনি বলেন, “অনেক আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক ’৭১-এ মানুষ যেমন দেশ স্বাধীন করেছিল, চব্বিশেও দেশকে আবার স্বাধীন করেছে। এখন মূলকাজ দেশ পুনর্গঠন। যে জাতি নিজেরা পরিশ্রম করে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব না। এ দেশের মালিক জনগণ, জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে দুই দশক পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি ঢাকার গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সফরে তিনি চাঁদপুরে দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা/রুবেল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়