ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ ৩ কিশোর উদ্ধার, যা বলছে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৬ মে ২০২৬  
নিখোঁজ ৩ কিশোর উদ্ধার, যা বলছে পুলিশ

নিখোঁজ তিন কিশোরকে উদ্ধারের পর শুক্রবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের ভাষ্য, শখ পূরণ ও অজানাকে জানার এক কাল্পনিক মোহে পড়ে তারা বাড়ি থেকে বের হয়েছিল।

​গত ১৪ মে (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে কুমারখালী উপজেলার বুজরুক দুর্গাপুর গ্রাম থেকে নিখোঁজ হয় তিন বন্ধু- সামিউল আলিম শাওন (১৩), শামিম (১২) ও তালহা (১২)।  তারা সবাই স্থানীয় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পরিবারের অগোচরে তিনি কিশোর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও না পেয়ে কুমারখালী থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের পরিবারের সদস্যরা। তাদের ছবি ফেসবুকেও প্রচার করা হয়। 

শুক্রবার রাতে খোকসা উপজেলার সাতপাখিয়া এলাকার কয়েকজন তরুণ রাজবাড়ীর কালুখালী থেকে ক্রিকেট খেলে ট্রেনে ফিরছিলেন। ‌মধুমতি এক্সপ্রেস ট্রেনে ওই তিন কিশোরকে দেখে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাদের মিল খুঁজে পান তারা। তরুণরা তাৎক্ষণিক কিশোরদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের খোকসা রেলস্টেশনে নামিয়ে রাখেন। পরে কুমারখালী থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, মূলত শখ পূরণ ও অজানাকে জানার এক কাল্পনিক মোহে পড়ে তারা নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়েছিল। ফেসবুক ও গণমাধ্যমের প্রচারণার ফলে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সুস্থ অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারগুলোতে। শামিমের বাবা আব্দুর রহিম আবেগাপ্লুত হয়ে বলেন, ‍“ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকার সুযোগে ছেলে কাউকে না বলে বেরিয়ে গিয়েছিল। ছেলেকে ফিরে পেয়ে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়